1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭, আহত ৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭, আহত ৩

প্রতিনিধি

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের দেয়াল ধসে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আকস্মিক এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এক বিবৃতিতে জানান, প্রায় ৮ ফুট উঁচু (২.৫ মিটার) একটি দেয়াল ধসে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, চারজন হকার এবং কেরালা রাজ্যের দুই বাসিন্দা রয়েছেন। একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল ধসের পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করে আনেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর বুধবার বেঙ্গালুরুর আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসে। শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টি শুরু হয়। ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার প্রভাবে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে এবং পরে ধসে যায়।

এই বৃষ্টি গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট এবং গাছ উপড়ে পড়ার মতো দুর্ভোগ তৈরি করেছে। প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!