ইপেপার / প্রিন্ট
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বরূপকাঠীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার আসর বাদ, স্বরূপকাঠী পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা জাতির সামগ্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাহফিলে জাসাস নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে নিয়মিত দোয়ার আয়োজন অব্যাহত রাখার কথাও জানানো হয়।