1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেইজিংয়ে আইসিএও প্রশিক্ষণ কোর্স পরিচালনায় বাংলাদেশি কর্মকর্তা সফিউল আজম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বেইজিংয়ে আইসিএও প্রশিক্ষণ কোর্স পরিচালনায় বাংলাদেশি কর্মকর্তা সফিউল আজম

প্রতিনিধি

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা International Civil Aviation Organization (আইসিএও)-এর আমন্ত্রণে চীনের রাজধানী Beijing-এ আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের বিমান চলাচল খাতের কর্মকর্তা সফিউল আজম।

গত ৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী ‘গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর’ কোর্সে তিনি প্রশিক্ষক হিসেবে অংশ নেন। এই কোর্সে মোট ১৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ পেশাজীবীরা ছিলেন।

সফিউল আজম বর্তমানে Civil Aviation Authority of Bangladesh (বেবিচক)-এর ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের কর্মকর্তা এবং এয়ার অপারেটর সার্টিফিকেশন সেলের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এভিয়েশন সেফটির গুরুত্বপূর্ণ বিষয় ‘এয়ার অপারেটর সার্টিফিকেশন’ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ প্রদানকে তিনি নিজের জন্য বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, আইসিএওর প্রশিক্ষণ কাঠামো অনুযায়ী এই বিষয়ে বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি একমাত্র সার্টিফাইড ইনস্ট্রাক্টর।

নিজের এই অর্জনকে ব্যক্তিগত সাফল্যের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে দেশের অর্জন হিসেবে দেখছেন সফিউল আজম। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাকে তিনি গর্বের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও উল্লেখ করেন।

ভবিষ্যতেও বৈশ্বিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!