1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ারে বিমান আঘাত, আতঙ্কে সরিয়ে নেওয়া হলো লোকজন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ারে বিমান আঘাত, আতঙ্কে সরিয়ে নেওয়া হলো লোকজন

প্রতিনিধি

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ারে (CITIC Tower) একটি বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে ভবনটি খালি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, সেটি কোথা থেকে উড্ডয়ন করেছিল বা কী কারণে ভবনের সঙ্গে সংঘর্ষ ঘটেছে—এসব বিষয়ও এখনও স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় ৫২৮ মিটার উঁচু সিটিক টাওয়ারের উপরের একটি তলায় বিমানটি আঘাত হানে। সংঘর্ষের পর ভবনের বিভিন্ন অংশের ধ্বংসাবশেষ নিচের সড়ক ও আশপাশের সবুজ এলাকায় ছড়িয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতরে থাকা মানুষদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!