1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ সিরিজ খেলছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০২২ সালের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে অজিরা। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ৭ খেলোয়াড়কে নিয়ে এসেছে তারা। যাকে অস্ট্রেলিয়ার ‘বি’ দল বলা হচ্ছে। আর বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে এমন দুর্বল দল পাঠানোকে অপমানজনক হিসেবে দেখছে পাকিস্তানের ক্রিকেটবোদ্ধারা।

পাকিস্তানের ফ্লাইটে চড়েননি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বাদে বাকিরা ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন। বিশ্বকাপ দলে না থাকা শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, বেন ডারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাথু রেনশকে পাকিস্তান সফরে রাখা হয়েছে।

এমন দল পাঠানোর কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক তারকা। সাবেক অধিনায়ক মঈন খান শুধু অস্ট্রেলিয়াকে নয়, এসইএনএ দেশগুলো সম্প্রতি পাকিস্তানে দুর্বল দল পাঠানোর ব্যাপারটি মনে করালেন। তিনি বললেন, ‘সম্প্রতি আমরা দেখেছি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে আসছে। এটা এমন যেন তারা শুধু একটি সিরিজ খেলার আনুষ্ঠানিকতা রক্ষা করছে।’

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টির একাদশে তিনজন নবাগতকে রেখেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ, অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস ও প্রথমত সারির পেসার স্কট অ্যাবট ও বেন ডারশুইস ছিলেন না একাদশে। এই তারকাদের ছাড়া ম্যাচ খেলায় অনেকের প্রশ্ন- এই সিরিজকে কতটা গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া?

ক্রিকেট বিশ্লেষক ও লেখখ ওমাইর আলাভি বলেছেন, তারা এরই মধ্যে তাদের কিছু মূল খেলোয়াড়দের ছাড়া এসেছে এবং প্রথম ম্যাচে তারা তাদের সেরা খেলোয়াড়দের খেলায়নি। আমি এটাকে পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য অপমানজনক হিসেবে দেখছি।’

সাবেক টেস্ট ব্যাটার ও প্রধান নির্বাচক হারুন রশিদ বললেন, ‘বিশ্বকাপের একেবারে আগে যখন একই কন্ডিশনে খেলতে হবে, তখন তিন ম্যাচের সিরিজ খেলতে আসা এবং সেরা খেলোয়াড়দের মাঠে না নামানো বিভ্রান্তিকর।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!