1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিস্ফোরণে ৩০০ মিটার দূরে ছিটকে গেল পুলিশের দেহাংশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিস্ফোরণে ৩০০ মিটার দূরে ছিটকে গেল পুলিশের দেহাংশ

প্রতিনিধি

রাতের নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল থানা। আর এতে মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুলিশের দেহাংশ। এমন বিভীষিকাময় ঘটনা ঘটেছে ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায়।
শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থানা সংলগ্ন একটি বাড়ির সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এমন ভয়াবহ বিস্ফোরণের মুহূর্ত। এতে দেখা যায়, থানার ভেতরে আচমকা আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের শব্দে ভবন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে ফরিদাবাদ থেকে জব্দ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিল পুলিশ সদস্যরা। আর এ সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এতে অন্তত ৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশের ফরেনসিক বিভাগের কর্মকর্তা। এছাড়া প্রচণ্ড বিস্ফোরণের কারণে অনেক পুলিশ সদস্যের দেহাংশ প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। বিস্ফোরণের শব্দ ১৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।
বিস্ফোরণে ৩০০ মিটার দূরে ছিটকে গেল পুলিশের দেহাংশ
কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
কাশ্মীর পুলিশের ডিজিপি জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বিস্ফোরক পরীক্ষার সময়ই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পেছনে অন্য কোনো কারণ নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় থানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!