1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য জানালেন হেটমায়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য জানালেন হেটমায়ার

প্রতিনিধি

জিম্বাবুয়ের বোলারদের কচুকাটা করেছেন শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের রেকর্ড জয়ে নির্দয় ব্যাটিং করেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বিশাল ব্যবধানে জিতে তাদের নেট রানরেটও ফুলেফেঁপে উঠেছে। অবশিষ্ট দুই ম্যাচের একটি জিতলেও হয়তো সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে তারা। দলকে দারুণ অবস্থানে রাখার নায়ক ম্যাচ শেষে তার বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য জানালেন।

হেটমায়ার ঝড়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বলে সাতটি করে চার-ছয় মেরে দলকে তিনি এনে দেন ২৫৪ রান। ৮৫ রানের ইনিংস খেলার পাশাপাশি দুটি ক্যাচ নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দুই স্পিনার আকিল হাসান ও গুডাকেশ মোটি মিলে সাত উইকেট নিলেও তার ব্যাটিংই ছিল ম্যাচের মূল আকর্ষণ।

কীভাবে ব্যাট হাতে এমন বিস্ফোরণ তৈরি করলেন হেটমায়ার। তিনি জানালেন, আগে পরিকল্পনা ও অতিরিক্ত চিন্তাতে সময় নষ্ট করতেন। আর এখন ওসব বাদ দিয়ে ব্যাটকে কথা বলতে দেন। ব্যস, এতটুকুই! ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের বিশেষজ্ঞ ব্যাটার বললেন, ‘আমার ব্যাটিং নিয়ে (এখন) আর অতিরিক্ত চিন্তা করি না। আগে অনেক বেশি চিন্তা করতাম… পরিকল্পনা নিয়ে, আউট হওয়া নিয়ে। এখন আমি কম চিন্তা করার চেষ্টা করি এবং ব্যাটকে কথা বলতে দেই, শুধু প্রতিক্রিয়া দেখাই (পরিস্থিতি বুঝে)।’

হেটমায়ারের কাছে ম্যাচ পাল্টে দেওয়া এই ইনিংসের মাহাত্ম্য অনেক। কারণ ইতালির বি পক্ষে গ্রুপ পর্বে মাত্র এক রান করে হতাশ ছিলেন তিনি। তার কথা, ‘এটা আমার কাছে অনেক কিছু। কারণ শেষ ম্যাচে (ইতালির বিপক্ষে) বেশি রান পাইনি। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো গত কয়েক মাস ধরে যা করছি তার পুনরাবৃত্তি করা। আমি একই প্রক্রিয়ায় লেগে থাকার চেস্টা করছি, এখন পর্যন্ত এটা কাজ করছে।’

তিন নম্বর পজিশনে ব্যাটিং করার গুরুত্ব বোঝেন হেটমায়ার। আর এই জায়গায় দায়িত্ব পালন করতে স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে তার, ‘এটা এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে। কারণ আমি কিছুদিন ধরেই এটা করছি। এই ভূমিকা আমি ভালোভাবে বুঝতে পারি। আমি জানি পরিস্থিতি কেমন হতে পারে। আর দলের মধ্যে সবার সমর্থন সত্যিই সাহায্য করছে। এটা আমাকে অনেক স্বাচ্ছন্দ্যে রাখছে।’

প্রতিপক্ষের মনোবলে ধাক্কা দিতে সাতটি লম্বা লম্বা ছক্কা মারা হেটমায়ার বললেন, তার দলকে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে। তিনি বললেন, ‘আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না (ছয়ের রেকর্ড)। সত্যি বলছি। এমন কিছু অর্জন করে সত্যি ভালো লাগছে। কিন্তু একটি দল হিসেবে আমরা এখনো কিছু অর্জন করিনি। এটা শুধু একটা ম্যাচ এবং এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। চেষ্টা করছি সামনে এগিয়ে যাওয়ার।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!