1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিস্ফোরক ও মাদক রেখে পালিয়ে যায় সন্ত্রাসী শুভ, স্ত্রী ও বোনসহ তিন নারী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

বিস্ফোরক ও মাদক রেখে পালিয়ে যায় সন্ত্রাসী শুভ, স্ত্রী ও বোনসহ তিন নারী গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় যৌথ অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে পলাতক সন্ত্রাসী মাইনউদ্দিন ইসলাম শুভর স্ত্রী ও বোনসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শেরেবাংলা সেনা ক্যাম্পের একটি দল এবং মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা ঢাকা উদ্যান এলাকার একটি বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই বাড়ি থেকে ২টি লাইট গ্রেনেড, ১১টি ককটেল, ১২৫ গ্রাম গানপাউডার, বোমা তৈরির প্রায় ৯ কেজি রাসায়নিক দ্রব্য এবং সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় বাড়িটি থেকে মুক্তা আক্তার (২৫), নাজমা আক্তার (৪০) ও কাকলী আক্তার (৩১)—এই তিন নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা পলাতক সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভ (৩৩)–এর স্ত্রী ও বোন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, মাইনউদ্দিন ইসলাম শুভর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানিয়েছেন, শুভ কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম দাউদের ঘনিষ্ঠ সহযোগী। উল্লেখ্য, ফয়সাল করিম দাউদ আলোচিত ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি

আটক নারীরা আরও স্বীকার করেন, ওসমান হাদী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি মাইনউদ্দিন ইসলাম শুভর ছিল। তারা জানান, গত বছরের ১৩ ডিসেম্বর ফয়সাল করিম দাউদ ও মাইনউদ্দিন ইসলাম শুভ একসঙ্গে ভারতে পালিয়ে যান। দেশ ছাড়ার আগে উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্যগুলো পরিবারের সদস্যদের জিম্মায় রেখে যান তারা।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, অভিযান শেষে আটক তিন নারী এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!