1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন পদত্যাগ করা আমজাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন পদত্যাগ করা আমজাদ

প্রতিনিধি

হঠাৎ করেই গতকাল বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা পরবর্তীতে তিনি গণমাধ্যমে জানিয়েছেন। বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে। সেই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমজাদ।

তিনি বলেন, ‘আমি তো আপনাদের সঙ্গে ৬ মাস কাজ করেছি। ৬ মাসের কাছাকাছি। অনেক সহজ-কঠিন প্রশ্ন করেছেন। এই প্রশ্ন তো আগে করেননি। আজকে আমি পরিচালক নেই, আজকেই কেন এই প্রশ্নটা? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর প্রসেস নিয়ে আমি বলতে পারব না আমি তো ক্যান্ডিডেট। আমি ফর্ম কিনেছি, নির্বাচন করেছি এটাই আমার মূল দায়িত্ব ছিল। প্রসেস তো নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়।’

বিসিবির নির্বাচন আরও ভালো হতে পারত জানিয়ে আমজাদ বলেছেন, ‘প্রিমিয়ার লিগের অনেক ক্লাব থেকে প্রতিনিধি থাকত, এবার নেই। এবার একজন আছেন, একজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। অনেক ক্যান্ডিডেট নির্বাচন থেকে সরে গেছেন, এর আগে হয়তোবা এটা হয়নি। সব নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, পক্ষে-বিপক্ষে, বিতর্ক থাকে। এটা উনারা সিদ্ধান্ত নিয়েছেন কেন সরে গেছেন, সেভাবে দেখলে অংশগ্রহণের ক্ষেত্রে আরও স্বচ্ছভাবে হয়ত হতে পারত। তবে আমি তো এখানে সিদ্ধান্ত গ্রহণকারী নই।’যেকোনো নির্বাচনে প্রশ্ন ত্রুটি-বিচ্যুতি থাকে বলেও উল্লেখ করেন সদ্য সাবেক এই বিসিবি পরিচালক, ‘এটা সব নির্বাচনই তো হতে পারে। অনেক পরাক্রমশালী দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে থাকে। এটা তো চলমান প্রক্রিয়া। সামনেও বোর্ডে অনেক নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেগুলো নিয়েও প্রশ্ন উঠতে পারে। ওইটা থাকবেই। হয়তোবা আরও স্বচ্ছভাবে হলে হতে পারত।’

বোর্ডের কাজে কোনো প্রকার চাপ কি অনুভব করেছিলেন কি আমজাদ, ‘একদিন আগে আমি বোর্ডে ছিলাম, তখন বোর্ডের কাজ ভালো। এখন আমি বোর্ডে নেই, বোর্ডের কাজ খারাপ তা তো অবশ্যই না। আপনারা অবশ্যই বোর্ডের সমালোচনা করবেন, তবে অবশ্যই ভালো দিক আছে সেগুলোও তুলে ধরতে হবে। বোর্ড তো ভালো কাজ করছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!