1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবির তিন দলীয় টুর্নামেন্টেও যুক্ত হচ্ছে বিদেশি লিগের নিয়ম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিসিবির তিন দলীয় টুর্নামেন্টেও যুক্ত হচ্ছে বিদেশি লিগের নিয়ম

প্রতিনিধি

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন কিছু নিয়মের দেখা মেলে, যা সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে নেই। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ এবং ভারতীয় লিগ আইপিএলে ১১ জনের বাইরে বাড়তি ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম রয়েছে। সেই নিয়মটাই প্রথমবার বাংলাদেশে প্রয়োগ করা হবে। যা দেখা যাবে আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬–এ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। ফলে ওই সময়ে দেশের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। দেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটাররা অংশ নেবেন সেখানে।

তিন দলের অংশগ্রহণে হবে বিসিবির এই টুর্নামেন্ট। যেখানে ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলি। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে সর্বমোট বরাদ্দ ২ কোটি ৫০ লাখ টাকা।

বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ায় অলিম্পিক আয়োজনের সুযোগ হারাতে পারে ভারত
এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি। এই নিয়ম অনুসারে ফিল্ডিংয়ের সময় একজন বোলার অথবা ব্যাটিংয়ে একজন বাড়তি ব্যাটার ব্যবহার করতে পারবে দলগুলো। অর্থাৎ, ব্যাটিং ইনিংসে ছিলেন এমন ক্রিকেটারের বদলে পরের ইনিংসে একজন বোলার একাদশে ‍যুক্ত হবেন।

 

টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লিগপর্বের ম্যাচ, আর ৯ ফেব্রুয়ারি গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে এই পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১,০০০ টাকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!