1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিনিধি

বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা
গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার বিষয় সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরজাহান বেগম এসব কথা বলেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পাবনা এডওয়ার্ড কলেজে মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও‌ কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!