ইপেপার / প্রিন্ট
পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষের সঙ্গে মাটির সম্পর্ক অত্যন্ত গভীর। আমাদের মোট খাদ্যের ৯৫ শতাংশেরও বেশি আসে মাটি থেকে, এবং উদ্ভিদের প্রয়োজনীয় ১৮টি প্রাকৃতিক রাসায়নিক উপাদানের মধ্যে ১৫টিই সরবরাহ করে এই মাটিই। কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিভিন্ন কার্যকলাপের ফলে দ্রুত মাটির অবনতি ঘটছে। মাটিক্ষয় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, পানির অনুপ্রবেশ কমায় এবং খাদ্যের পুষ্টিমান হ্রাস করে।
টেকসই মাটি ব্যবস্থাপনা অনুশীলন মাটি ক্ষয় ও দূষণ কমায়, মাটির পানিধারণ ক্ষমতা বাড়ায় এবং জীববৈচিত্র্য রক্ষা করে—যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাধারণত মাটিকে গ্রামাঞ্চলের সঙ্গে যুক্ত করলেও শহুরে মাটিও সমান গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।
বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫-এর প্রতিপাদ্য “সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি” সামনে রেখে স্কয়ার কোম্পানি এ বছর দেশজুড়ে কৃষক, কৃষি কর্মকর্তা এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। স্কয়ার বিশ্বাস করে, স্বাস্থ্যকর মাটিই নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকসই উন্নয়নের মূলভিত্তি।
এই লক্ষ্যকে সামনে রেখে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের ২১৫টি উপজেলায় বিভিন্ন হাট-বাজারে কৃষক সমাবেশ, কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়, মাটির স্বাস্থ্য পরীক্ষা, প্রদর্শনীসহ নানামুখী সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও, কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় কৃষি অফিসার মো. আব্দুল মতিন এবং তাঁর সহকর্মীদের মাঝে বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য তুলে ধরা হয়, যাতে তারা নিজ নিজ এলাকার কৃষকদের আরও সচেতন করতে পারেন। আলোচনায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. জিল্লুর রহমান এবং মাঠপর্যায়ের অন্যান্য সহকর্মীবৃন্দ।