1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার অসুস্থতার খবর বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।ফরাসি বার্তাসংস্থা এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, ফুসফুসে সংক্রমণের উপস্বর্গ নিয়ে গত ২৩ নভেম্বর থেকে আইসিওতে চিকিৎসা নিচ্ছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া।বিএনপির আহমেদ আজম খানের বরাতে এএফপি বলেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের পরামর্শ চলছে।

এছাড়া শারীরিক অবস্থা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার কথাও উল্লেখ করা হয় এএফপি প্রতিবেদনে।বার্তাসংস্থাটি আরও বলেছে, খালেদা জিয়া হার্ট, লিভার, কিডনিজনিত সমস্যা, ডায়বেটিস, ফুসফুস, আর্থিটিস এবং চোখের সমস্যায় ভুগছেন।এছাড়া তারেক রহমান যে নিজের নিয়ন্ত্রণাধীন বিষয়ের কারণে অসুস্থ মাকে দেখতে বাংলাদেশে ফিরতে পারছেন এমন তথ্য জানানোর বিষয়টিও জানিয়েছে এএফপি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাতে তার গুরুতর অসুস্থতার কথা জানিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজও প্রায় একই রকমের তথ্য নিয়ে খবর প্রচার করেছে।
পাকিস্তানের সবচেয়ে বড় ইংরেজি পত্রিকা ডন ও সৌদি আরবের আরব খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরব নিউজকে বলেছেন, “খালেদার জিয়ার অবস্থা বেশ গুরুতর।”
ভারতের এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।”

টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।
এদিকে বেগম খালেদা জিয়া এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবার ও দল তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!