1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ সেমিফাইনালের নিম্নমানের পিচের ব্যাখ্যা দিলেন কিউরেটর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

বিশ্বকাপ সেমিফাইনালের নিম্নমানের পিচের ব্যাখ্যা দিলেন কিউরেটর

প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচের কথা খুব দ্রুত ভুলে যাওয়ার কথা নয় ক্রিকেট ভক্তদের। টিভিসেটের সামনে কিংবা স্টেডিয়ামের গ্যালারিতে জমজমাট এক সেমিফাইনাল দেখার আশায় জড়ো হয়েছিলেন অনেকেই। কিন্তু মাঠে খেলা গড়ানোর পর রীতিমতো বিভীষিকা শুরু হয়েছিল সেদিন। ২৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের।

৫৬ রানে অলআউট হয়ে যায় আসরের সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ করে ৯ ওভারেই। এমন একপেশে ম্যাচের পর আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট কাঠগড়ায় তুলেছিলেন সেই ম্যাচের পিচকে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের সেদিনের অস্বাভাবিক সুইংকে স্বাভাবিকভাবে নিতে পারেননি সাবেক এই ইংলিশ ব্যাটার।

এবার এই ম্যাচের উইকেট নিয়ে কথা বলেছেন স্বয়ং মাঠের কিউরেটর। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ক্রিকবাজের সঙ্গে আলাপ করতে গিয়ে ত্রিনিদাদ স্টেডিয়ামের প্রধান কিউরেটর কেন্ট ক্রাউফটন জানালেন এমন পিচের পেছনের কথা।

ক্রাউফটনের ভাষ্য অনুযায়ী সেদিনের পিচ তৈরির আগে পরিকল্পনাটা সঠিকভাবে নেয়া হয়নি তাদের, ‘ আমাদের লক্ষ্য ছিল ভালো উইকেট প্রস্তুত করা, যেখানে বোলারদের জন্য কিছু থাকবে। প্রথম সেমিফাইনাল খুবই একপেশে ছিল। পরিকল্পনার বিষয়টি আমাদের সঠিকভাবে শেষ করা হয়নি। পিচে অনেক ফাটল ধরে যায়।  যার কারণে উইকেটে পেস, বাউন্স ও মুভমেন্টে বাজে হয়ে গিয়েছিল।’

ক্রাউফটন অবশ্য নিজের পিচ ছাড়াও কথা বলেছিলেন অন্যান্য পিচ নিয়েও। বিশ্বকাপের এবারের আসরে একাধিক আসরেই ছিল বোলারদের আধিপত্য। সবকিছুর জন্য ব্রায়ান লারা স্টেডিয়ামের কিউরেটর দায় দিলেন আবহাওয়াকে।

‘অনেকগুলো কারণই ছিল (পিচ বাজে হওয়ার কারণ)। প্রথমত এপ্রিলে আমাদের এখানে অদ্ভুত আবহাওয়া থাকে। মার্চেও কিছু কিছু সময় আমাদের অনেক দ্বীপে এমন আবহাওয়া হয়। খুব শুষ্ক আর গরম। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি সবাই সেসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছিলাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!