1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ শেষ না হতেই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপ শেষ না হতেই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম

প্রতিনিধি

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশ্বকাপকে কেন্দ্র করে পার্ককে অস্থায়ীভাবে স্টেডিয়ামে রূপ দেওয়া হয়। এরই মধ্যে সেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ দ্বৈরথসহ বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ শেষ না হতেই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়ামটি।

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে ইতি ঘটেছে স্টেডিয়ামটির। ক্ষণজন্মা এই স্টেডিয়ামটি ঠাঁই নিচ্ছে ইতিহাসের পাতায়। আস্ত পার্ককে স্টেডিয়ামে রূপ দিতে সময় লেগেছিল দুই মাসেরও বেশি সময়। সেই স্টেডিয়াম ভেঙে ফেলা হবে প্রায় ছয় সপ্তাহের মধ্যে। এরই মধ্যে স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

স্টেডিয়ামটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে বিশ্বকাপের ম্যাচ শেষ হলেই সহজে ভেঙে ফেলা যায়। সব কিছুই ছিল অস্থায়ী। তবে সব কিছু খুলে ফেলা হলেও পিচ নিয়ে কী হবে তা এখনও ঠিক করা হয়নি। অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ এনে খেলা হচ্ছিল। আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘ওরা যদি রাখতে চায় রাখতে পারে। তবে পিচের পরিচর্যা করতে হবে।’
প্রয়োজনে পিচ ফ্লোরিডায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আউটফিল্ড সরানো হবে না। সেটা যেখানে ছিল, সেখানেই থাকবে। নিউ ইয়র্কের এই মাঠেই মেজর লিগ ক্রিকেট আয়োজন করার কথা উঠেছিল। কিন্তু নিউইয়র্ক ফ্র্যাঞ্চাইজি খুব একটা আগ্রহী নয়। তাই মাঠ ভেঙেই ফেলে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!