1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ বাংলাদেশের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ বাংলাদেশের

প্রতিনিধি

জিম্বাবুয়ে সিরিজে চোটের পড়ার পর তাসকিন আহমেদকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা সেই শঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। তবে টি-টোয়েন্টিতে টাইগারদের নতুন এই সহ-অধিনায়ককে প্রথম ম্যাচ থেকে পাওয়ার আশা রয়েছে। এরই মাঝে নতুন দুঃসংবাদ হাজির, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়া শরিফুল ইসলামের। তার হাতে লেগেছে ছয়টি সেলাই।

বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় শরীফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলছেন, ‘শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে শরীফুলের। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

তার মাঠে ফেরার সময়টা এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘ওর ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে। দুই দিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!