1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই!

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু একদিক থেকে এটি ভারত ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই। কারণ আইপিএল ফ্র্যাঞ্চাইজির তিন ক্রিকেটারই ভারতের বিপক্ষে ঘুরিয়ে দিতে পারে ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠেছে ভারত। এবার তাদের সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি– টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারালেই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখবেন সূর্যকুমার যাদবেরা। দুই দলের সবশেষ ফাইনালের স্মৃতি তাদেরকে এগিয়ে রাখছে। গত বছর এই নিউজিল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তবে রোববারের ফাইনালে কিউইদের একটি শক্তি চিন্তায় রাখবে ভারতীয় দলকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত জিতেছিলেন ৪-১ ব্যবধানে। বিশ্বকাপে পারফরম্যান্সের হিসাবেও বেশ ধারাবাহিক দল তারা। আর ঘরের মাঠে খেলা, স্বভাবতই ফাইনালে এগিয়ে থেকে মাঠে নামবে ভারত। তবে নিশ্চিন্ত থাকতে পারছে না তারা। তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার।

ফিন অ্যালেন ও টিম সেইফার্টের ওপেনিং জুটিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেন তারাই। সেইফার্ট বিশ্বকাপের শুরু থেকেই ভালো ফর্মে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাকে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের প্রাথমিক তালিকাতেও রেখেছে। ৮ ম্যাচ খেলে ৪৫.৬৬ গড়ে তিনি করেছেন ২৭৪ রান। তার স্ট্রাইক রেট ১৬১.১৭। তিনটি ফিফটি করেছেন। ফাইনালেও ম্যাচের চেহারাও বদলে দিতে পারেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অ্যালেন। তাকে হালকাভাবে নেওয়ার উপায় নেই। মাঠের চতুর্দিকে অনায়াসে শট মারতে পারেন। ব্যাট হাতে তার আগ্রাসী মানসিকতা চোখে পড়ার মতো। একই রূপে খেললে ফাইনালে ভারতকেও কোণঠাসা করে দিতে পারেন। তাই নিউজিল্যান্ডের এই ওপেনিং জুটিই চাপে রাখবে ভারতকে। রোববার যত দ্রুত সম্ভব অ্যালেন ও সেইফার্টের উইকেট চাই ভারতের। নিউজিল্যান্ডের শক্তির ভরকেন্দ্র এই জুটিই।

বিশ্বকাপ ফাইনালে নজরে রাখতে হবে রাচিন রবীন্দ্রকেও। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক মানুষের প্রত্যাশার চাপের সঙ্গে তাকেও সামলাতে হবে। ভারতীয় বংশোদ্ভুত এই অলরাউন্ডার আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও ভালো ফর্মে। এবারের বিশ্বকাপের অন্যতম সেরা স্পিনার তিনি, পেয়েছেন ১১টি উইকেট। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন। এক কথায় কলকাতার এই তিন ক্রিকেটারকে নিয়ে চাপে রয়েছে ভারত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!