1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
 বিশ্বকাপ প্রতিপক্ষদের ‘১৪ গোল’ করতে দেখে যা বললেন আর্জেন্টিনা কোচ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

 বিশ্বকাপ প্রতিপক্ষদের ‘১৪ গোল’ করতে দেখে যা বললেন আর্জেন্টিনা কোচ

প্রতিনিধি

মৌরিতানিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু স্কোরবোর্ডে বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্দশা ফুটে উঠছে। কখনো বিশ্বকাপ না খেলা এবং র‌্যাংকিংয়ে ১১২ ধাপ পেছনে থাকা দলের বিপক্ষে ২-১ গোলের জয় মেনে নিতে পারছেন না অনেকেই, এমনকি তাদের খেলোয়াড় ও কোচও। তাছাড়া একই দিনে তাদের তিন বিশ্বকাপ প্রতিপক্ষের পারফরম্যান্স কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। এই তিন দল ভিন্ন ভিন্ন ম্যাচ খেলতে নেমেছিল। তিনটি দলের সর্বমোট গোলসংখ্যা ১৪! তাদের মধ্যে অস্ট্রিয়া ও আলজেরিয়া করেছে গোল উৎসব। ঘরের মাঠে অস্ট্রিয়া ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ঘানাকে। আর গুয়াতেমালা বিধ্বস্ত হয়েছে আলজেরিয়ার কাছে। এই আফ্রিকান দলটি সাত গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। জর্ডান জয়ের দেখা পায়নি। ইনজুরি টাইমে গোল হজম করে ২-২ গোলে ড্র করেছে কোস্টারিকার সঙ্গে।

এই তিন দলের পারফরম্যান্সের ওপর আলোকপাত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘আমাদের বিশ্বকাপ প্রতিপক্ষের খেলা কিছুটা দেখেছি। সবার মতো তারাও কঠিন, কারণ তারাও শতভাগ উজার করে খেলে এবং এই ধরনের টুর্নামেন্ট নির্ধারণ হয়ে যায় কিছু ছোটখাটো বিষয় দিয়ে।’ গত আসরে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ। সেই হার তাদেরকে আরও শক্তিশালী করে তুলেছিল, যার পুরস্কার হিসেবে তারা জিতেছিল বিশ্বকাপ ট্রফি। স্কালোনি বললেন, ‘সৌভাগ্যবশত, গত বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের অভিজ্ঞতা থাকায় আমরা এবার বেশ প্রস্তুত।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!