1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স

প্রতিনিধি

ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার কথাতে অনড় বাংলাদেশ। এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বিষয়ে কথা বলছেন ক্রিকেট বিশ্লেষক ও কিংবদন্তি ক্রিকেটাররা। এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও। বাংলাদেশের বিশ্বকাপ না খেলাকে ক্রিকেটের জন্য হতাশা বলে উল্লেখ করেন তিনি।

 

সম্প্রতি ‘দ্য ৩৬০ শো’ নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে এমনটিই জানান এই প্রোটিয়া ক্রিকেটার।

এই ইস্যুতে প্রশ্ন করা হলে ডি ভিলিয়ার্স বাংলাদেশ কিংবা আইসিসি কারো পক্ষ নেননি। তবে হতাশা প্রকাশ করেন তিনি। ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি কারো পক্ষ নিচ্ছি না। এটা রাজনৈতিক ইস্যু, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আবার এই বিষয়ে আমার কাছে পর্যাপ্ত তথ্যও নেই। কোনো মন্তব্য কিংবা বিবৃতি দেওয়ার মতো তথ্য আমি জোগাড়ও করিনি। তবে আমি যেটা বলতে পারি, এটা দুঃখজনক। টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো মানেই হয় না।’

তিনি আরও বলেন, ‘আমার খারাপ লাগছে। এটা আমাদের ক্রিকেটের জন্য হতাশার। কখনই এমনটা হওয়া উচিত না। যারা এসব নিয়ন্ত্রণ করছে এবং সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদের এসব সমাধান করা উচিত। ক্রিকেটে রাজনীতি ঢুকে পড়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়াকে আমি ঘৃণা করি। এটা সত্যিই দুঃখজনক।’

উল্লেখ্য, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চেয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি আইসিসি। এরপর বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!