1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। রাজস্থান রয়্যালস প্রস্তাব দিয়েছে গম্ভীরকে। তবে যত দূর শোনা গেছে, এই প্রস্তাবে রাজি নন তিনি।

‘আজ তাক’ জানিয়েছে, রাজস্থান রয়্যালসের মালিকরা গম্ভীরের সঙ্গে কথা বলেছেন। আইপিএলের আগামী মৌসুমের আগে রাজস্থানের মালিকানা বদলেছে। ফলে দলের অধিনায়কত্ব থেকে শুরু করে কোচিং স্টাফ, সব কিছুতেই বদল হয়েছে। গম্ভীরকে দলের মেন্টর বা সিইও বা পরামর্শদাতা, কোনও একটি পদের দায়িত্ব দিতে চায় রাজস্থান।

তবে রাজস্থান চাইলেও হয়তো গম্ভীরকে পাবে না। কারণ, আপাতত ভারতীয় দলের কোচ হিসেবেই থাকতে চাইছেন গৌতম। ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। কোচ হয়ে ভারতকে ইতোমধ্যে একটি আইসিসি ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতিয়েছেন গম্ভীর।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটে উঠেছে ভারত। এরপর ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ রয়েছে। ততদিন ভারতের কোচই থাকতে চান তিনি। গম্ভীরের চুক্তি আর না বাড়ানো হলে ২০২৭ সালের পর আইপিএলের কোনো দলে দেখা যেতে পারে তাকে।

ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকাকালীন অবশ্য অন্য কোনো দলের কোচ থাকতে পারবেন না গম্ভীর। প্রসঙ্গত, আইপিএলে গম্ভীরের রেকর্ড বেশ সমৃদ্ধ। লখনৌ সুপার জায়ান্টসকে মেন্টর হিসেবে দু’বার প্লে-অফে তুলেছিলেন তিনি। দু’বারই তৃতীয় স্থানে শেষ করেছিল দল। কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসাবে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সেই কারণেই গম্ভীরের প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!