1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ খেলতে নামার আগে বড় সুখবর পেলেন সাকিব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপ খেলতে নামার আগে বড় সুখবর পেলেন সাকিব

প্রতিনিধি

বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব।

২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব। মাত্র এক পয়েন্ট কম অর্থাৎ ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। তিনে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির নামের পাশে আছে ২১২ রেটিং পয়েন্ট। এ ছাড়া ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। বড় ব্যবধানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ম্যাচটিতে বল হাতে ২২ রানে ২ উইকেট শিকার করলেও ব্যাট হাতেকোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন হাসারাঙ্গা।

এদিকে, এখনো বিশ্বকাপ শুরু হয়নি বাংলাদেশের। আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে নাজমুল-সাকিবরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!