1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে ‘সর্বোচ্চ’ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বিশ্বকাপে ‘সর্বোচ্চ’ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রের

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ আসরে প্রথমবারের মতো খেলতে নেমে ইতিহাস গড়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তারা প্রথমবার দ্বিতীয় রাউন্ডেও ওঠে। সেই মার্কিনীদের এবারের আসরে হারিয়ে অবশ্য আক্ষেপ কিছুটা কমিয়েছে পাকিস্তান। এর আগে তারা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল। সুপার এইটের আশা বাঁচিয়ে রেখে যুক্তরাষ্ট্র গতকাল (শুক্রবার) রেকর্ডগড়া ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়ায় নেমে ডাচরা ১৫.৫ ওভারে ১০৩ রান তুলতেই সব উইকেট হারায়। আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ৯৩ রানের ব্যবধানে জিতে রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। এতদিন এই রেকর্ডটি ছিল নেপালের বিপক্ষে। ২০২৪ আসরে তারা হংকংকে ৮০ রানে হারিয়েছিল।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার। প্রথম আসরেই তারা কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল। এ ছাড়া আরও ৮টি ম্যাচে শতরানের বেশি ব্যবধানে জয়ের কীতি রয়েছে ৬ দলের। ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে উগান্ডাকে, দক্ষিণ আফ্রিকা ১৩০ রানে স্কটল্যান্ড এবং সমান ব্যবধানে একই প্রতিপক্ষকে আফগানিস্তানের হারানোর রেকর্ড আছে।রেকর্ডগড়া এই জয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সেরা আটে ওঠার আশা টিকিয়ে রেখেছে। তবে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়াও ভারত-পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে। এই দুই দলকে টপকে মার্কিনদের পরের রাউন্ডে ওঠা কঠিনই। গত আসরেও তারা একই গ্রুপে পড়েছিল, মোনাঙ্ক প্যাটেলের দল পাকিস্তানকে হটিয়ে উঠেছিল শেষ আটে। ভারত-পাকিস্তান উভয় দলই ২ ম্যাচ জিতে যুক্তরাষ্ট্রের সামনে অবস্থান করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!