1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, সূর্য বললেন ‘প্রতিদ্বন্দ্বিতা কোথায়’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, সূর্য বললেন ‘প্রতিদ্বন্দ্বিতা কোথায়’

প্রতিনিধি

বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, সূর্য বললেন ‘প্রতিদ্বন্দ্বিতা কোথায়’
সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সবগুলো ম্যাচই হয়েছে গত সেপ্টেম্বরে। সর্বশেষ তিনটি রবিবার ভারত-পাকিস্তানের মাঠের লড়াই দেখেছে ক্রিকেট ভক্তরা। আজও মাঠে নেমেছে দুই দেশ। তবে এবার খেলছে নারী দল।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জেতার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা যাবে না। পরিসংখ্যান এতটাই একপেশে।
সাম্প্রতিক পরিসংখ্যান লড়াইয়ের পক্ষে কথা বলে না। নারী, পুরুষ দুই দলের পারফরম্যান্সেই পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত। এই শতকের প্রথম দশকেও ভারত-পাকিস্তান লড়াই হতো সমানে সমান। তবে এখন আর তা নেই। পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে ভারতের ক্রিকেট।
নারী ওয়ানডেতে পাকিস্তানের কাছে কখনো ম্যাচে হারেনি ভারত। ১১ ম্যাচের সবকটি জিতেছে তারা। প্রথমবার ২০০৫ সালে দুই দেশ মুখোমুখি হয়েছিল। ভারত জিতেছিল ১৯৩ রানে। শেষ বার ২০২২ সালে এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচে ১০৭ রানে জিতেছিল ভারত।
টি-টোয়েন্টিতে দুই দেশ মুখোমুখি হয়েছে ১৬ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৩ বার। পাকিস্তান তিন বার। টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুটা লড়াই করলেও ওয়ানডেতে ভারতের অধিপত্য স্পষ্ট।
নারী বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে সূর্যকুমার বলেছেন, ‘(নারী) ওয়ানডেতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। প্রতিটা ম্যাচ ভারত জিতেছে। সহজ জয় এসেছে। ১১-০ ব্যবধানে এগিয়ে আমরা। কোথায় প্রতিদ্বন্দ্বিতা? কোনও লড়াই নেই। একদম একপেশে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!