1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের নিরাপত্তা মূল্যায়নে মেক্সিকো সফরে যাবে ফিফা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্বকাপের নিরাপত্তা মূল্যায়নে মেক্সিকো সফরে যাবে ফিফা

প্রতিনিধি

মেক্সিকো সিটিতে আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার মূল্যায়নে শিগগিরই মেক্সিকো সফর করবেন ফিফা প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবম।

গত রোববার সেনাবাহিনীর অভিযানে প্রভাবশালী মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কারভানটেস নিহত হওয়ার পর সৃষ্ট সহিংসতার জেরে দেশটির সহ-আয়োজক হিসেবে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই অভিযান ও পরবর্তী সহিংস ঘটনায় ৭০ জন নিহত হয়। বিভিন্ন অঙ্গরাজ্যে কার্টেল সদস্যরা বিশেষ করে জলিস্কো রাজ্যের শহরগুলোতে গাড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। এর মধ্যে গুয়াডালাজারাও রয়েছে, যেখানে বিশ্বকাপের চারটি ম্যাচ হওয়ার কথা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার শিয়েনবমের সঙ্গে ফোনালাপে জানান, বিশ্বকাপ আয়োজনে মেক্সিকোর ওপর তার “পূর্ণ আস্থা” রয়েছে।

শুক্রবার দৈনিক ব্রিফিংয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, “তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে বিশ্বকাপ আমাদের দেশেই অনুষ্ঠিত হবে। ফিফার একটি দল এসে বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ করছি, তবে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি তাকে বলেছি, রোববারের ঘটনা ছিল বিশেষ পরিস্থিতি এবং আমরা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছি। দীর্ঘদিন ধরে চালু থাকা সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে, তাই নিশ্চিন্ত থাকতে পারেন।”

শিয়েনসম স্বাভাবিক অবস্থায় ফেরার কথা বললেও গুয়াডালাজারায় নিরাপত্তা উদ্বেগ রয়ে গেছে। ইতোমধ্যে গুয়াডালাজারায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ডাইভিং বিশ্বকাপ বাতিল করেছে ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস।

প্রেসিডেন্ট জানান, সরকারের ক্রীড়া সংস্থা কসসেড চেষ্টা করছে টুর্নামেন্টটি মেক্সিকোর অন্য কোনো শহরে সরিয়ে নিতে। আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আবারও ফিরিয়ে আনার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রেও চ্যালেঞ্জ রয়ে গেছে। ১১ জুন আজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে হাতে রয়েছে প্রায় ১০০ দিন। তার আগেই মেক্সিকোর তিনটি আয়োজক শহর সমস্যার সমাধানে কাজ করছে। মেক্সিকো সিটিতে আজটেকার দিকে যাওয়ার দ্রুততম পথ লাইট রেললাইন উন্নয়নের কাজ চলছে। মন্টেরেতে মেট্রোরেল এখনো নির্মাণাধীন। আর গুয়াডালাজারার স্টেডিয়ামে বড় পার্কিং এলাকা থাকলেও পর্যাপ্ত গণপরিবহন নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!