1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান

প্রতিনিধি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি। আসর শুরুর সপ্তাহ খানেক বাকি থাকলেও এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশ গ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদেই বিশ্বকাপে অংশ গ্রহণ নিয়ে আবারো ভাবছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় এবার তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষ টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের টসের পরই বিশ্বকাপের জার্সি উন্মোচন করার কথা ছিল। তবে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ঠিক কী কারণে এই অনুষ্ঠান হয়নি তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না পাকিস্তান—এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি। সেখানে বিশ্বকাপে দলের অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয় বলে জানা গেছে। এই বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখন পুরোটাই দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!