1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হলো যত রেকর্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হলো যত রেকর্ড

প্রতিনিধি

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে অনেকটা নীরবেই শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আটলান্টিক মহাসাগরের পাড়ে যে মেগা আসরটি রোমাঞ্চ ছড়াতে যাচ্ছে সেটি উদ্বোধনী ম্যাচেই টের পাওয়া গেছে। যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মোকাবিলায় কানাডার শুরুটাই ছিল দুর্দান্ত। তবে সেই পারফরম্যান্সও ছাপিয়ে গেছে বিশ্বকাপের অন্যতম আয়োজকদের নৈপুণ্যে। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্র ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখে পেরিয়েছে।

যুক্তরাষ্ট্রের সহ–অধিনায়ক অ্যারন জোন্স ও আন্দ্রিয়েস গুস তৃতীয় উইকেট জুটিতে তুলেছেন ১৩১ রান। ওভারপ্রতি রান এসেছে ১৪.২৯ গড়ে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো সেঞ্চুরি জুটির সর্বোচ্চ রানরেটের রেকর্ড। শেষ পর্যন্ত জোন্স ৪০ বলে ছক্কার রেকর্ড গড়ে ৯৪ রানে অপরাজিত ছিলেন। ৪৬ বলে ৬৫ রান করেন গুস। ৭ উইকেটর বড় জয়ে তারা আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েছে। সবমিলিয়ে ম্যাচটিতে যত রেকর্ড হলো দেখে নেওয়া যাক—

সহযোগী দেশ হিসেবে এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ১৯৪ রান তোলে কানাডা। এর আগে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে ২০১৪ আসরে নেদারল্যান্ডস ১৯৩ রান তুলেছিল। তাদের সেই রেকর্ড প্রথমে ভাঙে কানাডা, পরে সেটিও ভেঙে দেয় অভিষেক ম্যাচ খেলতে নামা আরেক দল যুক্তরাষ্ট্র, রানতাড়ায় তাদের করা ১৯৭ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!