ইপেপার / প্রিন্ট
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল মরক্কো জাতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের ইনজুরিতে দলে তৈরি হয়েছে বড় শূন্যতা, যা টুর্নামেন্ট শুরুর আগেই কোচিং স্টাফকে নতুন করে পরিকল্পনা করতে বাধ্য করছে।
উইঙ্গার Abde Ezzalzouli নরওয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যান। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ফরাসি লিগে খেলা আমিনে সাবাই, যিনি আক্রমণভাগে নতুন বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।
অন্যদিকে ডিফেন্ডার Nayef Aguerd দীর্ঘদিন ধরে চোটে ভুগছিলেন। অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিট না হওয়ায় তাকে ঝুঁকি না নিয়ে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ ডিফেন্ডার মারওয়ানে সাদানে।
ইনজুরিতে পড়া দুই সতীর্থকে নিয়ে অধিনায়ক আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, ফুটবল কখনও কখনও কঠিন বাস্তবতা উপহার দেয়, তবে দল তাদের জন্যই লড়বে।
বিশ্বকাপ শুরুর আগেই এই পরিবর্তন মরক্কোর রক্ষণ ও আক্রমণভাগ—দুই দিকেই প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে এই অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
আগামী ম্যাচে গ্রুপ-সি’র গুরুত্বপূর্ণ লড়াইয়ে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।