1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭

প্রতিনিধি

বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭
নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩শ জনের খাবার আয়োজন ছিল। খাবার খাওয়ার পর ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাত্রাতিরিক্ত পেট ব্যাথা ও বমি শুরু হয়। অনেককেই দল বেধে ছুটতে হয় টয়লেটে। এক পর্যায়ে একে একে অসুস্থ হতে থাকলে পরের দিন সোমবার (২৪ নভেম্বর) সকালে তাদের নেওয়া হয় পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ভর্তির পর মোজাফফর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তবে এরপরই রাজশাহীতে নেওয়ার পথে মোজাফফরের মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১৭ জন এখনো ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন রাজশাহী যাওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!