1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ের দাওয়াত শেষে ঢাকায় ফেরা হলো না দুই বন্ধুর, যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণহানি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বিয়ের দাওয়াত শেষে ঢাকায় ফেরা হলো না দুই বন্ধুর, যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণহানি

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন খাইরুল হোসাইন (২২)মো. ইয়াসিন (২৭)। বিয়ের দাওয়াত খেয়ে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তারা।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুল হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় আহত ইয়াসিনকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

নিহত খাইরুল হোসাইন কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকার ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে নিহত ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনিও ভাষানটেক এলাকায় থাকতেন। নিহত দুজন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

নিহত খাইরুলের ভগ্নিপতি মহসিন জানান, শনিবার সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে নোয়াখালীতে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর দুজনেরই মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে

এই ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!