1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

প্রতিনিধি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা থানা পুলিশ।সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন- শফিকুর রহমানের বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে নিয়োগ পান সাফিকুর রহমান।

ড. মো. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!