1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“বিমান বহর সম্প্রসারণে বোয়িং থেকে লিজ নিতে আগ্রহী বাংলাদেশ” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

“বিমান বহর সম্প্রসারণে বোয়িং থেকে লিজ নিতে আগ্রহী বাংলাদেশ”

প্রতিনিধি

ঢাকা, ৬ এপ্রিল ২০২৬ – বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি সাক্ষাৎ করেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের সম্ভাব্য চুক্তি ও লিজ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পল রিঘি বোয়িংয়ের ন্যারো-বডি এয়ারক্রাফট, বিশেষ করে বি৭৩৭ সিরিজের লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী আফরোজা খানম দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে মোট ১৪টি বোয়িং উড়োজাহাজ ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত করতে চলেছে। বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে ডেলিভারি দেওয়া হবে, এবং বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। সরবরাহে সম্ভাব্য বিলম্ব মোকাবেলায় অন্তর্বর্তী উড়োজাহাজ লিজ নেওয়ার প্রস্তাবনা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!