1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিমানবন্দরের নিরাপত্তায় বেবিচকের বিশেষ মহড়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বিমানবন্দরের নিরাপত্তায় বেবিচকের বিশেষ মহড়া

প্রতিনিধি

বিমানবন্দরের নিরাপত্তায় বেবিচকের বিশেষ মহড়া
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেছে দুই ক্রুসহ আট যাত্রীবাহী একটি বিমান। উড্ডয়নের ১০ মিনিট পর কক্সবাজার বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে আসা অজ্ঞাত ফোনকলে দাবি করা হয়, ‘বিমানের ভেতরে একটি বোমা রাখা হয়েছে যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।’

কন্ট্রোল টাওয়ার দ্রুত বিষয়টি বিমানবন্দর পরিচালক ও এভিয়েশন সিকিউরিটি ইনচার্জকে অবহিত করলে হুমকি বিবেচনায় ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করা হয়।

তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (ইওসি) সক্রিয় করা হয় এবং বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও মেডিকেল ইউনিটসহ-সংশ্লিষ্ট সব সংস্থার তৎপরতায় শুরু হয় সমন্বিত কার্যক্রম।

না, এটি বাস্তবে নয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কতৃক কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়ায় এমন দৃশ্য প্রদর্শন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত মহড়ায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এ ধরনের মহড়া শুধু দুর্বলতা শনাক্তের সুযোগই সৃষ্টি করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি করে যাত্রীসেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি জানান, গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। বর্তমান মহড়াটি আসন্ন আইকাও নিরাপত্তা অডিটের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীতকরণ এবং নতুন আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মহড়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ।

প্রতি দুই বছর অন্তর হাইজ্যাক, বোমা হামলাসহ নানাবিধ ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের মহড়ার আয়োজন করা হয় বলে জানায় বেবিচক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!