1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিভাজন ভুলে ঐক্যের জানান বশেমুরবিপ্রবির শিক্ষকদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিভাজন ভুলে ঐক্যের জানান বশেমুরবিপ্রবির শিক্ষকদের

প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মাধ্যমে সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক পরিবারের আয়োজনে ‘সম্প্রীতির শিক্ষক পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। পরে সৌহার্দ্যের সমাবেশে শিক্ষকরা নিজেদের ঐক্য বজায় রাখতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে একে অপরকে মিষ্টি মুখ করান।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকদের বিভিন্ন রাজনৈতিক আদর্শ থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, তবে সেটা যেন আমরা ক্যাম্পাসের বাইরে রেখে আসি। শিক্ষকরা যখন ক্যাম্পাসে প্রবেশ করবেন, তখন তার একটাই পরিচয় শিক্ষক। বাংলাদেশের নবযাত্রায় অংশ নিতে হলে আমাদের অবশ্যই সকল ভেদাভেদ ভুলে, পরনিন্দা-পরচর্চা-হিংসা থেকে বের হয়ে আসতে হবে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন যাত্রা শুরু হচ্ছে। এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক একটি পরিবারের অংশ। কোনো রাজনীতি, দলবাজি, গ্রুপিং নয়; শিক্ষকদের ধর্ম শিক্ষকতা করা। পাঠদান ও গবেষণা ছাড়াও শিক্ষার্থীরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, সেটা নিশ্চিত করাই শিক্ষকদের দায়িত্ব।

পদযাত্রায় সকল অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বর্তমান ও সাবেক প্রক্টরগণ, হলের প্রাধ্যক্ষগণসহ সকল বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!