1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিডিবি আগের চেয়ে শক্ত অবস্থানে, ভবিষ্যতে আরও অগ্রগতি হবে: চেয়ারম্যান রেজাউল করিম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিপিডিবি আগের চেয়ে শক্ত অবস্থানে, ভবিষ্যতে আরও অগ্রগতি হবে: চেয়ারম্যান রেজাউল করিম

প্রতিনিধি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেছেন, তিনি ও তার সহকর্মীরা যে সময়ে বিপিডিবিতে দায়িত্ব গ্রহণ করেছেন, বর্তমানে সংস্থাটি তার চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। ভবিষ্যতে বিপিডিবি আরও শক্ত ও কার্যকর অবস্থানে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, একটি সংগঠন প্রতিষ্ঠানের ধারক ও বাহক হিসেবে কাজ করে। ব্যক্তিগত উন্নয়ন, জ্ঞান ও পেশাগত গরিমা সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। তবে ব্যক্তিগত স্বার্থ সংগঠনকে পিছিয়ে দেয়। অন্যের সঙ্গে সুস্থ প্রতিযোগিতা ও অগ্রগতির মনোভাব থাকলে একটি সংগঠন আইকনিক রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, সংগঠন এগিয়ে যাওয়ার প্রধান শর্ত হলো মহৎ উদ্দেশ্যে অবিচল থাকা। কোনো পরিস্থিতিতেই যেন সংগঠন বিভ্রান্ত না হয়। লক্ষ্য ও আদর্শে দৃঢ় থাকলেই একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হয় এবং দীর্ঘস্থায়ী ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিপিডিবিএ সদস্য প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ব্যবসায়িক বা ব্যক্তিগত স্বার্থে জড়িয়ে পড়লে অনেক সংগঠন ধ্বংস হয়ে যায়। দীর্ঘদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি তা প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রকৌশলীদের দাবি-দাওয়া যৌক্তিক ও বাস্তবসম্মত হতে হবে এবং সে জন্য সবাইকে আরও অধ্যবসায়ী ও পরিশ্রমী হতে হবে।

বিপিডিবি সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ বলেন, বিউবো একটি ঐতিহ্যবাহী ও বহু বছরের পুরোনো প্রতিষ্ঠান। নিজের দীর্ঘ চাকরি জীবনে তিনি অনেক সম্ভাবনাময় অ্যাসোসিয়েশনকে যোগ্য নেতৃত্ব ও দক্ষতার অভাবে হারিয়ে যেতে দেখেছেন। সংগঠন সক্রিয় থাকলে সংস্থার পক্ষে কথা বলার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয় বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিডিবি সদস্য (বিতরণ) প্রকৌশলী মো. আ. বাছিদ। তিনি বলেন, বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের মাধ্যমে আজ থেকে বিউবো’র পেশাগত সুরক্ষা ও অধিকার নিয়ে কথা বলার একটি অনন্য ও শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হলো।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক আইপিপি সেল-২ এবং বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র কমিটির সদস্য সচিব প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমী। তিনি বলেন, বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন একটি নির্দলীয়, নিরপেক্ষ ও সার্বজনীন সংগঠন হিসেবে বিউবো’র সার্বিক স্বার্থে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!