1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে যা বললেন ফারুক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে যা বললেন ফারুক

প্রতিনিধি

বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে যা বললেন ফারুক
গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। যেখানে দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয়ার কথা জানানো হয়েছিল। আগ্রহী প্রতিষ্ঠানদের মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি।
যদিও সেখানে বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিপিএলে অংশ নেয়ার সুযোগ থাকছে না। সিলেটে আজ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালের সময় ফারুক আহমেদও সেটার ইঙ্গিত দিয়েছেন। বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির সহ-সভাপতি বলেন, ‘এটা মনে হয় এবারও ছাড়ে নাই।’
ফারুক মনে করেন, ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার বড় কারণ সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টের সঙ্গে সূচি সংঘর্ষ, ‘বিদেশি ক্রিকেটারের ব্যাপার বলতেই হয়। বিপিএল, বিসিবি চেষ্টা করছে…আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি-টোয়েন্টি যেটা দুবাইয়ে হয় ওইটার সাথে ক্ল্যাশ করলে। কারণ আপনি জানেন তাদের ৯ বিদেশি খেলোয়াড় খেলে। ওইটার সাথে যদি ক্ল্যাশ না করি তাহলে তো বেশি বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।’
পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার এনওসি দেবে না পিসিবি। তবে ফারুক জানান, অন্য দেশের খেলোয়াড়রা সেটা পূরণ করবে, ‘পাকিস্তানের যেটা এনওসির সমস্যা। আমি জানি কয়েকটা দলের এরকম হয়েছে। শ্রীলঙ্কা ঠিক কোন সময়ে আমি জানি না। তবে অবশ্যই এটা উদ্বেগের বিষয়। কিন্তু আমার মনে হয় আইএল টি-টোয়েন্টির সঙ্গে যদি ক্ল্যাশ না করে তাহলে হয়ত ওইটা পূরণ হবে। যদিও পাকিস্তানিরা আমাদের এখানে ডমিনেট করে সবসময় কিন্তু হয়তা সেটা অন্য দেশের খেলোয়াড়রা পূরণ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!