1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলে ভালো খেলে বিশ্বকাপের দলে থাকতে চান সাইফউদ্দিন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিপিএলে ভালো খেলে বিশ্বকাপের দলে থাকতে চান সাইফউদ্দিন

প্রতিনিধি

বিপিএলকে সামনে রেখে আজ রোববার থেকে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। দলটির হয়ে এবার খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলটিতে আরো আছেন সাইফ হাসান-তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা।

দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকায় একাদশে জায়গা পেতেও কঠিন লড়াই করতে হবে সাইফউদ্দিনকে। এই পেস বোলিং অলরাউন্ডার মনে করেন জাতীয় দলে জায়গা করে নেয়ার বড় মঞ্চ হলো বিপিএল। আসন্ন বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে নিয়মিত হতে চান সাইফউদ্দিন। আপাতত বিশ্বকাপ দলে জায়গা করে নেয়াই তার মূল লক্ষ্য।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে সাইফউদ্দিন বলেন, ‘প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগে, যে দাম দিয়েই নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। বিপিএল বাংলাদেশের শীর্ষ টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে জাতীয় দলে খেলার সুযোগ দ্রুত আসে।’

বিশ্বকাপের আগে বিপিএলকে প্রস্তুতির সেরা মঞ্চ মনে করছেন সাইফউদ্দিন, ‘আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোন সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাআল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার। এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার।’

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি শোয়েব আখতার। তার সঙ্গে দেখা হলে অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করবেন সাইফউদ্দিন, ‘প্লেয়ারদের যখন শুটিং ছিল, ঐদিন উনি আসেনি। এরপরের দিন উনি পরের দিন শুটিং করেছে। যার কারণে উনার সাথে দেখা বা কথা হয়নি। আমি একটা ইন্টারভিউতে দেখেছি উনি হয়তোবা জানুয়ারির মাঝামাঝি আসতে পারে। আসলে ইনশাআল্লাহ তখন উনার অভিজ্ঞতা জানার চেষ্টা করব এবং কিছু অভিজ্ঞতা উনার থেকে নেওয়ার চেষ্টা করব।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!