1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলে ‘টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিপিএলে ‘টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক

খেলাধুলা ডেস্ক :

প্রায় এক যুগ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশর  জাতীয় দলেটেস্ট ফরম্যাটে খেলে আসছেন মমিনুল হক সৌরভ। এজন্য তাকে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে চেনে সবাই। মূলত এজন্যই সাদা বলের ক্রিকেটে নিয়মিত নন কক্সবাজারের এই ক্রিকেটার।

অবশেষে বিপিএলে ‘টেস্ট স্পেশালিস্ট’ মমিনুল
প্রায় এক যুগ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ফরম্যাটে খেলে আসছেন মমিনুল হক সৌরভ। এজন্য তাকে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে চেনে সবাই। মূলত এজন্যই সাদা বলের ক্রিকেটে নিয়মিত নন কক্সবাজারের এই ক্রিকেটার। সবশেষ কুমিল্লার হয়ে খেলেছেন এই বাঁহাতি ব্যাটার
টেস্ট স্পেশালিস্ট হওয়ার কারণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি মমিনুল।

অবশ্য দেরি হলেও দেশের ক্রিকেটের সবচেয়ে জামজমকপূর্ণ টুর্নামেন্টে দল পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।বিপিএলের মাঝপথে মমিনুলকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মমিনুলের একটি ছবি পোস্ট করেছে রংপুর। ক্যাপশনে লিখেছে, ‘মমিনুল হক ইজ এ রাইডার।’

এর মাধ্যমে দুই বছর পর বিপিএলে প্রত্যাবর্তন হলো মমিনুলের। এর আগে সবশেষ ২০২১-২২ মৌসুমে কুড়ি ওভারের টুর্নামেন্টটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক।

ঘরোয়া টি-টোয়েন্টি সব মিলিয়ে ১০৬ ম্যাচে মাঠে নেমেছেন মমিনুল। ২৩.৭১ গড়ে ব্যাট হাতে করেছেন দুই হাজার ১৩৪ রান। স্ট্রাইকরেট ১১৩.২৬। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ছয় ম্যাচ। যেখানে চার ইনিংসে ১২০ স্ট্রাইকেরেটে ৬০ রান করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!