1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম

প্রতিনিধি

দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আন্দোলনের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কি না এ নিয়েও আছে অনিশ্চয়তা। একাদশ আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না।

বিপিএলে সাকিবের খেলা নিয়ে জানতে চাওয়া হয়েছিল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছে। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে (সাকিবের বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব দেখি।’

সাকিব না খেললে শেষ মুহূর্তে দলে নতুন খেলোয়াড় ভেড়াতে হবে চিটাগংকে। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নে সামির বললেন, ‘হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন চার জনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুই জন পছন্দের আছে। এখন দেখা যাক আর কি।

বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বরে। এরই মধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। চট্টগ্রাম কিংস কবে থেকে অনুশীলন শুরু করবে এমন প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানালেন, ‘কোচ এবং কিছু খেলোয়াড় আগেভাগেই দলে যোগ দেবেন। সেটা হতে পারে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। শন টেইট ও এনামুল হকরা এর মধ্যে চলে আসবে। এরপরই আমরা অনুশীলন শুরু করব। ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের।’

অনেক বছর পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজিটির, ‘হ্যাঁ টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখবো। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।’

এবারের আসরে চিটাগাং কিংসের স্কোয়াড; সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!