1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিনিয়োগ শিক্ষা দিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বিআইসিএমের চুক্তি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিনিয়োগ শিক্ষা দিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বিআইসিএমের চুক্তি

প্রতিনিধি

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এনএসইউর নিজস্ব ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।

মঙ্গলবার ((১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইসিএম।

চুক্তি অনুযায়ী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এছাড়া স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সাহায্য এবং এ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে সহযোগিতা করবে বিআইসিএম।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস-এর ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক (ভর্তি কার্যক্রম) ড. নূরুল কবির, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ জে মোহাইমেন, সহকারী অধ্যাপক ও পরিচালক (এক্সটারনাল এফেয়ারর্স) সিনথিয়া ম্যাককিনি এবং বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তারসহ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!