1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিনিয়োগ জ্ঞান বাড়াতে বিআইসিএম–ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সমঝোতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিনিয়োগ জ্ঞান বাড়াতে বিআইসিএম–ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সমঝোতা

প্রতিনিধি

পুঁজিবাজারে দক্ষ ও সচেতন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের কর্মকর্তা-কর্মচারীরা বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার-সংক্রান্ত প্রশিক্ষণে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে বিআইসিএম-এর সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান

চুক্তি অনুযায়ী, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের কর্মকর্তা-কর্মচারীরা বিআইসিএম পরিচালিত বিনিয়োগ শিক্ষার বুনিয়াদী কর্মশালাগুলোতে সহজে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি বিআইসিএমের বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা দেওয়া হবে। এর ফলে প্রতিষ্ঠানটির মানবসম্পদের পেশাগত দক্ষতা ও বিনিয়োগ বিষয়ে জ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া সমঝোতার অংশ হিসেবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রয়োজন অনুযায়ী বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং পুঁজিবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও কারিগরি সহায়তা প্রদান করবে বিআইসিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব পাবলিক রিলেশনস মো. আশিকুর রহমান ভূইয়াঁ, সহকারী পরিচালক ও হেড অব রিসার্চ সেলিম আফজাল শাওন, হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স মীর আফরাদ আকিব, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ম্যানেজার টিপু সুলতান। বিআইসিএমের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান এবং জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা পুঁজিবাজারে পেশাদারিত্ব, বিনিয়োগ সচেতনতা ও টেকসই বাজার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!