1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিনা অনুমতিতে হাওরের বাঁধ কাটলে আইনি ব্যবস্থা, সতর্ক করল প্রশাসন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বিনা অনুমতিতে হাওরের বাঁধ কাটলে আইনি ব্যবস্থা, সতর্ক করল প্রশাসন

প্রতিনিধি

চলমান বৃষ্টিপাতের কারণে হাওর অঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কিছু স্থানে স্থানীয় জনসাধারণ ফসলরক্ষা বাঁধ বা ক্লোজার কেটে পানি নিষ্কাশনের উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) সুনামগঞ্জের জেলা প্রশাসকের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত সর্তকবার্তা দেওয়া হয়।

সেখানে বলা হয়, কারিগরি মতামত ছাড়া এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে ফসল রক্ষা কার্যক্রমকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এতে বৃহত্তর এলাকার কৃষি উৎপাদনও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

তাছাড়া কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এবং জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা অনুমতিতে ফসলরক্ষা বাঁধ বা ক্লোজার কাটা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!