1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিনপিকে উদ্দেশ্য করে আপনারা দালালি করেন আমরা না "সেতুমন্ত্রী ওবায়দুল কাদের" - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিনপিকে উদ্দেশ্য করে আপনারা দালালি করেন আমরা না “সেতুমন্ত্রী ওবায়দুল কাদের”

প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। বিএনপি বলে দলবাজি করি আমরা, কীসের দলবাজি? দলবাজি তো আপনারা (বিএনপি) করেন। শহীদ বেদীতে জাতীয়তাবাদী দাপটের দল, আপনারা গিয়ে ফুল ছিটিয়ে এদিক সেদিক লন্ডভন্ড করেছেন, মনে নেই?

‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, বিএনপি বলে আমরা দলবাজি করি, গতকাল প্রভাতফেরি করে শহীদ মিনারে গেলাম, আমাদের একটা মিনিট সময় লাগেনি। আমরা ৩ ঘণ্টায় সেখানে পৌঁছে বেদীতে ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম কীভাবে? বিএনপির কি মনে নেই, ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেদীতে উঠেছিলেন। শহীদ মিনারকে কারা অপমান করেছে?

সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। কী দৃশ্যপট, আমাদের নেতাদের উপর কী অত্যাচার, সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। এভাবে তারা অত্যাচার করেছে। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা, শহীদ মিনারে বাধা।

তারা (বিএনপি) দলবাজি করে ইতিহাস মুছে দিতে চায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। আমরা মাতৃভাষার মর্যাদা নষ্ট করেছি? মাতৃভাষাকে অপমান করেছেন আপনারা। আপনারা শহীদ মিনারকে রক্তাক্ত করেছেন। আপনারা একুশের চেতনাবিরোধী, একাত্তরের চেতনাবিরোধী।

তিনি আরও বলেন, বাংলা রাষ্ট্রভাষা হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে আর আন্তর্জাতিক মর্যাদা পেল, স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এটা হচ্ছে ইতিহাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!