1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

প্রতিনিধি

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার পর রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে রাজধানীর শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) এক বার্তায় ডেসকো জানায়, গতকাল (বৃহস্পতিবার) উত্তরা পশ্চিম এলাকার জমজম টাওয়ার, রাজলক্ষ্মী, আরএফএল বেস্ট বাই, এপেক্স, গাউছুল আজম অ্যাভিনিউ, সোনারগাঁ জনপদ, শাহ মখদুম অ্যাভিনিউ, ১২ নম্বর সেক্টর খালপাড়, ১৩ নম্বর সেক্টর ও গরিবে নেওয়াজ অ্যাভিনিউতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামান।

অভিযানকালে যেসব স্থানে অতিরিক্ত আলোকসজ্জা শনাক্ত করা হয়েছে, সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযান চলাকালে মার্কেট ও দোকানমালিকদের দোকানের অভ্যন্তরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করতে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। সরকারের নির্দেশনা ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বাড়াতে ক্রেতা, পথচারী ও দোকানের কর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ডেসকোর উত্তরা পশ্চিম বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!