1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, জরুরি সংযোগের নির্দেশ ইসির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, জরুরি সংযোগের নির্দেশ ইসির

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি।

বিদ্যুৎ সচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে ওই কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।

নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। বিষয়টি বিবেচনা করেই বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসন্ন এই নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বর্তমানে মাঠ পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!