1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় ব্যবসায়িক ঝুঁকিতে বারাকা পাওয়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় ব্যবসায়িক ঝুঁকিতে বারাকা পাওয়ার

প্রতিনিধি

বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড সহযোগী প্রতিষ্ঠানকে জামানত ছাড়াই ঋণ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ায় কোম্পানিটির সিলেটের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। বর্তমানে কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্ভর করে চলছে। এ অবস্থায় বারাকা পাওয়ারের ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক।

২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষক কাজী জহির খান অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তার মতামতে জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানকে জামানত ছাড়াই ১৫৫ কোটি ৩২ লাখ ৮ হাজার ৯৯৭ টাকা ঋণ দিয়েছে বারাকা পাওয়ার। নথিপত্র দুর্বল থাকায় এ টাকা ফেরত আসবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফলে কোম্পানিটির নতুন বিনিয়োগের ক্ষমতাও কমে গেছে।

নিরীক্ষক আরও জানিয়েছে, বিপিডিবির সঙ্গে পিপিএর মেয়াদ শেষ হওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত কোম্পানিটির ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৪ সালের ২৩ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। আরও পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের আবেদন করলেও বিপিডিবি থেকে এখনো অনুমোদন পায়নি বারাকা পাওয়ার। ফলে এখান থেকে কোম্পানিটির নিজস্ব কোনো আয় হচ্ছে না। এ অনিশ্চয়তার কারণে কোম্পানিটির ব্যবসায়িক ভবিষ্যৎ শঙ্কায় রয়েছে।

তাদের সহযোগী প্রতিষ্ঠান বারাকা ফ্যাশন লিমিটেড লোকসানে রয়েছে। এ বছরের ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান ৬৮ কোটি ৯১ লাখ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া নিরীক্ষার সময় কোম্পানিটির সম্পদ ব্যবস্থাপক স্থায়ী সম্পদের তালিকা ও বিবরণী সরবরাহ করতে পারেনি। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বারাকা পাওয়ারের ইপিএস হয়েছে ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৩ পয়সায়।

এদিকে সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বারাকা পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮১ পয়সায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!