1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদ্যুতের খুঁটিতে উঠে নিজেকে শেষ করলেন শিক্ষার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বিদ্যুতের খুঁটিতে উঠে নিজেকে শেষ করলেন শিক্ষার্থী

প্রতিনিধি

বিদ্যুতের খুঁটিতে উঠে নিজেকে শেষ করলেন শিক্ষার্থী
মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ‌্যু‌তের খুঁটিতে উঠে নিজেকে শেষ করে দিলেন কু‌ড়িগ্রা‌মের নাগেশ্বরীর শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রোববার (১৪) সন্ধ্যায় রংপুরের এক‌টি ছাত্রবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে বিদ‌্যু‌তের খুঁটিতে উঠে মেইন তারে শরীর ছেড়ে দেন তিনি। এ সময় তার পুরো শরীর পুড়ে মাটিতে পড়ে যায়।

নীরবের বাড়ি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম দুজনেই শিক্ষকতা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতো নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন। রোববার বিকেলে ফলাফল প্রকাশ হলে মেডিকেলে সুযোগ না পাওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ক‌রে দেন। প‌রে মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ‌্যু‌তের খুঁটির ওপর উঠে নিজের শরীর ছেড়ে দেন এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নীরবের চাচা আক্কাস আলী বলেন, আমার ভাতিজা বিদ্যুৎতের খুঁটিতে উঠলে তার শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। পরে আমরা শুনতে পাই সে মারা গেছে। আজ সোমবার সন্ধ্যার পর তাকে জানাযা শেষে দাফন করা হয়েছে।

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান আলী বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। আজ সন্ধ্যার পর তাকে দাফন করা হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিষয়‌টি জানা নেই, এ রকম মে‌সেজ পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!