1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদ্যালয়ের মাঠে মার্কেট নির্মাণ, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতিবাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিদ্যালয়ের মাঠে মার্কেট নির্মাণ, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতিবাদ

প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (১ মার্চ) সকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তারা বলেন, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ চলছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ করেনি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক যোগসাজশ করে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত মার্কেট নির্মাণ বন্ধ করা হোক এবং যারা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

তারা আরও বলেন, এরআগে ২০২১ সালে বিদ্যালয়ের মাঠে একই জায়গায় অবৈধভাবে মার্কেটের নির্মাণ কাজ শুরু করেন। পরে আমরা মানববন্ধন করলে তারা মুচলেকা দিয়ে কাজ বন্ধ করেন। তবে তারা সেটি না মেনে আবার বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে মার্কেট নির্মাণ করছেন।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ে এখন সব ধরনের অনিয়ম-দুর্নীতি হচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি, মাসিক পরীক্ষাসহ সবকিছুতে বেশি টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও শিক্ষকরা বিদ্যালয়ের মাঠে কয়েকটি ফলজ গাছ ছিল, সেগুলো কেটে বিক্রি করেছে। বিদ্যালয়ের জায়গায় কয়েকটি দোকান থাকলেও তারা সেটির জামানত ও ভাড়া তুলে ভাগবাঁটোয়ারা করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত মার্কেট নির্মাণ বন্ধ করে এরসাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, আমার বিদায়ের সময় হয়েছে, আগামী ৩ তারিখে বিদায় নেব। সেখানের সহকারী প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষক মিলে সেটি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!