1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদেশি রিভলবারসহ লক্ষ্মীপুরে ২ যুবক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিদেশি রিভলবারসহ লক্ষ্মীপুরে ২ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি
oplus_1024

বিদেশি রিভলবারসহ লক্ষ্মীপুরে ২ যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন। আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতি, অপহরণ-চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অপর গ্রেপ্তার পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়। বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন, বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!