1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদেশি মদ-চোরাই পণ্যসহ উত্তরায় দুজন আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিদেশি মদ-চোরাই পণ্যসহ উত্তরায় দুজন আটক

প্রতিনিধি

রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক ও চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা পূর্ব থানার কসাইবাড়ী রেলগেট সংলগ্ন এবিপিএন এর গেটের সামনে মাদকের চালান আসছে। ওই খবরে সেখানে অভিযান পরিচালনা করে সুজন মিয়া (৩২) ও আরিয়ান ওরফে হৃদয় (১৯) নামে দুজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫টি লেহেঙ্গা, ৪১টি থ্রিপিস, ৩৭টি শাড়ি, ৭টি গেঞ্জি, ৫টি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরনের ইমিটেশন, একটি কাভার্ডভ্যান, ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!