1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

শ্রীলঙ্কায় একা ভ্রমণরত নিউজিল্যান্ডের এক নারী পর্যটককে যৌনসঙ্গমের প্রস্তাবের পাশাপাশি তার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশায় ওই নারীকে একা পয়ে এই কাণ্ড ঘটান ওই যুবক।

পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ওই নারী পর্যটক ঘটনার বিস্তারিত সামনে আনেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শ্রীলঙ্কায় অটোরিকশায় করে ভ্রমণরত নিউজিল্যান্ডের এক নারী পর্যটক স্থানীয় এক যুবকের হাতে যৌন হয়রানি ও অশালীন আচরণের শিকার হয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তিনি এই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন, যা পরে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।

মূলত ভ্রমণের সময় স্কুটার চালানো এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করার পর ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তি তাকে যৌনসঙ্গমের প্রস্তাব দেওয়ার পর প্রকাশ্যে অশালীন আচরণ করেন। এই ঘটনায় অভিযুক্ত ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিডিওতে ওই নারী পর্যটক বলেন, দিনটি তার খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি পাল্টে যায়। তিনি জানান, স্কুটার চালানো লোকটি বারবার ধীরে চলছিল আর থেমে যাচ্ছিল, ফলে তাকে ওভারটেক করতে হচ্ছিল। কিছুক্ষণ পর আবার সেই লোকটি গতি বাড়িয়ে তাকে পেরিয়ে সামনে চলে যাচ্ছিল।

প্রথমদিকে তিনি ভদ্রতা করে হাসলেও তার আচরণ অস্বস্তিকর হয়ে ওঠায় তাকে উপেক্ষা করতে শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত যুবক অন্য রাস্তায় চলে আসায় তিনি ভেবেছিলেন লোকটি হয়তো চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আবার সে ফিরে আসে।

ভুক্তভোগী নারী বলেন, “আমি রাস্তার পাশে একটু থেমে বিশ্রাম নিচ্ছিলাম, পানি খাচ্ছিলাম— হঠাৎ সে আবার হাজির। স্কুটার থেকে নেমে কথা বলতে আসে। ভাষাগত কিছু সমস্যা ছিল, কিন্তু আচরণ বন্ধুসুলভ মনে হওয়ায় কথা বলতে দিয়েছিলাম। খুব দ্রুতই কথোপকথন অস্বস্তিকর হয়ে ওঠে। সে জানতে চায় আমি কোথায় থাকছি— তখনই বুঝে যাই বিষয়টি কোন দিকে যাচ্ছে।”

এরপর লোকটি যৌনসঙ্গমের প্রস্তাব দেয় এবং ক্যামেরার সামনেই অশালীন আচরণ শুরু করে। ঘটনার আবস্মিকতায় তিনি সেখান থেকে দ্রুত সরে যান। ভিডিওতে ওই নারী পর্যটক বলেন, ঘটনাটি তাকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, “বিশ্বাসই করতে পারিনি যে সে এমন প্রশ্ন করবে। আমি ‘না’ বলার পরও সে এমন আচরণ করার দুঃসাহস দেখাল। মানুষের খুশি রাখতে চাওয়ার প্রবণতা বাদ দিয়ে এ ধরনের ঘটনায় জোরালোভাবে প্রতিবাদ জানানোই উচিত।”

এছাড়া নারী হিসেবে একা ভ্রমণের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “আমি এই ঘটনার জন্য আমার পুরো ভ্রমণ নষ্ট হতে দেব না, তবে এটা আমার আত্মবিশ্বাসে আঘাত করেছে। নারীর একা ভ্রমণের এটাই ঝুঁকি— যদিও এমনটা হওয়া উচিত নয়।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!